আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহার করার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরসমূহের সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবেই সরকারি দাপ্তরিক কার্যক্রমে নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক