মাদরাসা সংস্কারে বেফাক মহাসচিবের কাছে আলেমদের ১২ দফা প্রস্তাব

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ রাত
  • ৪১০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মাদরাসা শিক্ষা ব্যবস্থায় চলমান সংকট নিরসন ও গুণগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে সচেতন আলেম সমাজ।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বেফাক মহাসচিবের কাছে এসব প্রস্তাব জমা দেন সংগঠনটির প্রতিনিধিরা।

প্রস্তাবে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষক নিয়োগে শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

আলেমদের দেওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে শিক্ষাগত, চারিত্রিক ও পেশাগত যোগ্যতার মানদণ্ড বাধ্যতামূলক করা এবং অপরাধে দোষী শিক্ষকদের জন্য কেন্দ্রীয় ব্ল্যাকলিস্ট প্রণয়ন।

এ ছাড়া মাদরাসা প্রতিষ্ঠা ও নিবন্ধনের নিয়মিত নবায়ন ব্যবস্থা চালু, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত পরিদর্শন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিশু সুরক্ষা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, শিক্ষা উন্নয়ন ও নীতিনির্ধারণে একটি কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা প্রয়োজন।

পাশাপাশি মিথ্যা অভিযোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও শিক্ষকদের আইনি সহায়তা প্রদান, ২৪ ঘণ্টার কেন্দ্রীয় কল সেন্টার বা হেল্পলাইন চালু এবং মহিলা ও হিফজ মাদরাসার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।

আলেম সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়োপযোগী ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মাদরাসার শিক্ষা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিক মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

প্রস্তাবনা জমা দেওয়ার সময় সচেতন আলেম সমাজের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মহিউদ্দীন ফারুকী, জামেয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমীন সাদী, আল জামিয়া মদিনাতুল উলুম হাজারীবাগের মুহাদ্দিস মুফতি আবু মুহাম্মদ রাহমানী, জামিয়াতুল মানহাল উত্তরার মুহাদ্দিস মুফতি আদনান মাসউদসহ অন্যান্য আলেম ও সাংবাদিকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad