বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৭ দুপুর
  • ১৯৮৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ (২২)। দুজনের গ্রামের বাড়ি জেলার সদর কোতোয়ালি থানার কমলাপুর ধলার মোড়ে বলে জানিয়েছেন পুলিশ।


ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই মামুন গণমাধ্যম কর্মীদের জানান, ভাঙ্গা পৌর সদরের নওপাড়া এলাকায় ফরিদপুর গামী একটি যাত্রীবাহী বাস ও ভাঙ্গাগামী ইট ভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও হেলপারের দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান।


এদিকে দুর্ঘটনায় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। নিহতের মৃতদেহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।


ট্রাকের আহত অপর একজন হেলপার রহমান জানায়, ভোরে ট্রাকে ইট লোড করে বসে থাকি। ট্রাকের মূল চালক আসতে বিলম্ব হওয়ায় আমরা হেলপার দিয়ে ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানান।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad