আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না: যশোরে তারেক রহমান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ২৫৭২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না: যশোরে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন তারা জনগণের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের পর রাজনীতিতে গুনগত পরিবর্তন হয়নি। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে যশোরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।

তিনি বলেন, একটি দল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য ও নারীদের ঘরে আটকে রাখতে উঠে পড়ে লেগেছে।

এর আগে খুলনায় তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তাহলে নারীদের কর্মজীবনকে অপমান করার এখতিয়ার কারও নেই।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad