বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ দুপুর
  • ২৭৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক এবং দুই দেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad