সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে- মির্জা মোস্তফা জামান
সিরাজগঞ্জের ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকাল সাড়ে সাতটা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সকাল ১০টায় সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এবার সিরাজগঞ্জের ছয়এটি আসনে মোট২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। এ পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জেলা বিএনপর সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। কোথাও কোন জায়গায় বিশৃংখলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে একটি দল টাকা পয়সা দিয়ে ভোট কিনতে গিয়ে ধরা পড়েছে, জনতার ধাওয়া খেয়ে পালিয়েছে। জনগন তাদের কুট কৌশল ধরে ফেলেছে। তাই জনগন তাদের ভোটাধিকার সঠিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
কমেন্ট করুন: