নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ রাত
  • ১৫৬১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg অভিযুক্ত বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ান

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আহাম্মদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বহিষ্কৃত আহাম্মদ আলী দেওয়ান (৬৫) উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

এ ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা এখনো পলাতক। আলী দেওয়ানসহ গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সংঘবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিচার চাওয়ায় গত বুধবার রাতে নুরার নেতৃত্বে ৫-৬ জন মেয়েটিকে তার বাবার কাছ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নুরাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা ফাহিমা বেগম। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত রোববার শুনানির দিন ধার্য করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad