বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিলো উইন্ডিজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ রাত
  • ৯৬৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোপ-পাওয়েল ঝড়ে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ১৬৫ রানের লড়াকু পুঁজি গড়েছে ক্যারিবীয়রা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে উইন্ডিজ। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে রিশাদের বলে ব্যক্তিগত ৩৪ রানে আথানেজ ফিরলে। ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে ৩ উইকেট পড়লেও বাকি ইনিংসে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক শেই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার রোভম্যান পাওয়েল শুরুতে ধুঁকলেও শেষের দিক ঝড় তুলে করেন ২৮ বলে ৪৪। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা!

এদিকে, আজকের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফগান সিরিজ জয়ের কান্ডারি উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী।

এর আগে, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদের মৃত্যুতে তার সম্মানে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে বাংলাদেশ। পালন করা হয় ১ মিনিট নীরবতাও।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad