নাহিদা আক্তারের নেতৃত্বে ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের নারী দল ঘোষণা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ দুপুর
  • ২৫৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg নাহিদা আক্তারের নেতৃত্বে ইমার্জিং ট্রফিতে বাংলাদেশের নারী দল ঘোষণা
সহ-অধিনায়ক সোবহানা মোস্তারী, স্কোয়াডে থাকছেন সাবেক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে দলের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারীকে।

মঙ্গলবার ঘোষিত দল আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে। এর আগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তিনি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন নাহিদা। তবে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক জ্যোতিও।

নাহিদার নেতৃত্বে টুর্নামেন্টে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজিয়েছে বিসিবি।

বাংলাদেশ দল

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad