ঘুষ ছাড়া মেলে না সেবা! দুর্নীতির অভিযোগে আলোচনায় হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ রাত
  • ১৬০৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে এসে সাধারণ মানুষ নানাভাবে হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

রবিবার (৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে কয়েকজন সেবা গ্রহীতা ভূমি অফিসে গিয়ে অফিসটি তালাবদ্ধ দেখতে পান। এ সময় সেখানে উপস্থিত নায়েবের সহকারী আব্দুল আলীমের কাছে নায়েবের মোবাইল নম্বর চাইলে তিনি কোনো নম্বর নেই বলে জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সেবা গ্রহীতাদের দাবি, পূর্বে রিটার্নপ্রাপ্ত নায়েব আব্দুল রশিদ এখনও নিয়মিত অফিসে ঘোরাফেরা করেন এবং ঘুষ ছাড়া এই অফিসে কোনো কাজ হয় না। জমির নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীরা আরও জানান, সরকার নির্ধারিত ফির বাইরে একটি খারিজ পাশ করাতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয়। ভারপ্রাপ্ত নায়েব সুফল ও তার সহযোগী আওয়াল হোসেন দীর্ঘদিন ধরে খারিজের নামে বিভিন্নভাবে টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। এ অফিসে নানা অনিয়ম চললেও সংশ্লিষ্ট

কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসকে ঘিরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে অভিযুক্ত আওয়াল হোসেন ও আলীমকে দ্রুত অপসারণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত নায়েব সুফলের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে তার সহযোগী আওয়াল হোসেনকেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার রিমা বলেন,এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad