পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷
আজ বুধবার (২২ এপ্রিল) চারজনের এবং আগের দিন ছয়জনের দায়িত্বে বদল আনা হয়।
সবশেষ আদেশে কিশোরগঞ্জের পুলিশ সুপার ফরহাদ হোসেনকে পিবিআইতে দেওয়া হয়েছে; ফরহাদ হোসেনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিজানুর রহমান।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে টুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোজাম্মেল হক গেলেন রংপুরে।
এছাড়া মঙ্গলবার এব আদেশে শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ঢাকা মহানগরের উপ-কমিশনার জহিরুল ইসলামকে শেরপুরে, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পিবিআইয়ের শরীফুল হককে নাটোরে, খুলনা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পিবিআইতে এবং খুলনা মহানগরের উপকমিশনার তাজুল ইসলামকে খুলনা জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক