সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়ার পুরুস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাপাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে মেধা শূন্য করতে ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে দিয়ে ঘর ঝাড়ু , বিছানা গোছনা, রান্না করাসহ অপ্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হয়েছে এবং কোঠা প্রথা চালু করে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীনদের চাকুরী দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এজন্য দেশের মেধাবী শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলন করে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। এখন দেশকে এগিয়ে নিতে মেধাবীদেরকে ভূমিকা রাখতে হবে। তাই ছাত্রছাত্রীদের সব কিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধাক্ষ্য আই,জি মাহমুদ, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদলের সভাপতি নিলয় পারভেজ, সাধারণ সম্পাদক রবিন সরকার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের নন-টেক ম্যানেজম্যান্ট ইন্স্ট্রাক্টর মহসিন আলী। এসময় শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক