কিশোরগঞ্জে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট: ছাত্রদল নেতা বহিষ্কার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ মে ২০২৬, ০৬:১৭ বিকাল
  • ৩২৯৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কিশোরগঞ্জে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট: ছাত্রদল নেতা বহিষ্কার



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। নিজের আইডি থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ার জেরে উপজেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার (২ মে) পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোনায়েম খাঁনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, "ফেসবুকে উক্ত পোস্ট দেওয়া, সাংগঠনিক কর্মকান্ডে অনুপস্থিত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।"


ঘটনার পর থেকেই পাকুন্দিয়ার রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad