ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন
ফেনীর-দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা লাকী আক্তার নিহত হয়েছেন। বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা গুরুতর আহত। ঘাতক ছেলের নাম মোঃ রাফি। ইতিমধ্য রাফিকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, ১০ মে রবিবার আনুমানিক রাত ৮ ঘটিকার সময় মোঃ মোস্তফা ভুঁঞার মাদকাশক্ত ছেলে রাফি (২১) তার মায়ের কাছে টাকা চাইলে মা লাকি আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাফি উত্তেজিত হয়ে মাকে ধারালো চুরি দিয়ে কোপাতে থাকে।
এসময় বাবা মোস্তফা ভুঁঞা ও বোন মিথিলা লাকি আক্তারকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও উপর্যুপরি চুরি দিয়ে আঘাত করে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা লাকি আক্তারকে মৃত ঘোষনা করেন এবং বাবা মোস্তফা ভুূঁঞা ও বোন মিথিলাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ছেলে মোঃ রাফিকে আটক করে দাগনভূঁঞা থানার পুলিশ। এদিকে মৃত মা লাকি আক্তারকে ফেনী ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমন ঘটনায় মা দিবসে সন্তানের হাতে মায়ের মৃত্যু ফেনী জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে যেখানে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে সেখানে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নসহ মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতনমহল।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স