বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অগ্রাধিকার কার্যক্রমের সভা
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার কার্যক্রম' ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীর জন্য গাড়ি শীর্ষক সভা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালায়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন মামুনুর রহমান, পানি উন্নয়ন বিভাগের গাজীপুর জেলা শাখার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন গাজীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান গাজীপুর কৃষি সম্যসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলার তথ্য অফিসার শামীমা নাসরিন,উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক