১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০২:৪৮ দুপুর
  • ১৫৬০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী তৃতীয় টার্মিনাল উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সম্ভাব্য উদ্বোধনের তারিখ ১৬ ডিসেম্বর ধরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে।

এই সেবার আওতায় টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং পার্কিং এলাকায় যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাচ্ছেন বলে জানান তিনি।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad