প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০১ আগস্ট ২০২৬, ১০:৩৯ দুপুর
  • ৭৯৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

পরদিন ৩১ জুলাই তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে পর্যালোচনা করতেই মার্কিন প্রতিনিধিদলের এই সফর। তিনি জানান, ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে।

এদিকে, মার্কিন প্রতিনিধিদলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে নিরাপত্তা, মর্যাদা ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান তুলে ধরেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad