মদনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও সেবা কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০৩:২৬ দুপুর
  • ১৬৪৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মদনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন: র‍্যালি ও সেবা কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ

মদন উপজেলা-এ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সুরক্ষিত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সেবা কার্যক্রমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজউদ্দিন (ইদ্রিস মাস্টার)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের সমাপনী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওলিন নাহার ভূমিসেবা বিষয়ে সরকারের চলমান অটোমেটেড ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি ভূমিসেবা প্রদানকারী সকল কর্মকর্তা-কর্মচারীকে হয়রানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad