মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু : ডিজিটাল ভূমি সেবায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০৫:১৩ বিকাল
  • ৩৬৮২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু : ডিজিটাল ভূমি সেবায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য

নেত্রকোনার মোহনগঞ্জে “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” শীর্ষক এ মেলার উদ্বোধন করা হয় মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ভার্চুয়ালি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman। ভূমি মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগে সারাদেশের মতো মোহনগঞ্জেও এ মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ জনগণের সামনে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষ সরাসরি তথ্য ও সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

বক্তারা আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ অনলাইনে ভূমিসেবা গ্রহণের বিষয়ে আরও সচেতন হচ্ছেন।

মেলা প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad