আনসার সমাবেশ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনে আজ গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আনসার সমাবেশ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনে আজ গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর সফরে আজ বুধবার (২০ মে) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতা-কর্মীরা।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে বিকেলে গাজীপুর মহানগরের গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গাছা, সফিপুরসহ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সাজসজ্জা করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad