প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায়, বাঙালি আয়োজনে সম্পন্ন হলো রাকিব-হাফিজার বিয়ে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায়, বাঙালি আয়োজনে সম্পন্ন হলো রাকিব-হাফিজার বিয়ে

গাজীপুরের কাপাসিয়ায় প্রেমের টানে মালয়েশিয়া থেকে এসে বাঙালি রীতিতে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী হাফিজা আইডা। লাল শাড়ি, হাতে চুড়ি আর বধূসাজে তাকে দেখে বোঝার উপায় ছিল না তিনি ভিনদেশি।

জানা গেছে, কাপাসিয়া সদরের বাসিন্দা রাকিব হাসান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ান তরুণী হাফিজা আইডার সঙ্গে। সময়ের সঙ্গে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।

প্রায় চার বছরের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বাঙালি সংস্কৃতির আদলে গায়ে হলুদ, বৌভাতসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

বিয়েতে অংশ নেওয়া স্বজন ও অতিথিরা নবদম্পতিকে শুভকামনা জানান। রাকিব হাসান বলেন, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই আনন্দিত।

অন্যদিকে বাংলাদেশি সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতার কথা জানান হাফিজা আইডা। নবদম্পতির ইচ্ছা, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে বাংলাদেশেই সুখে-শান্তিতে বসবাস করা।

ব্যতিক্রমধর্মী এই বিয়ে এবং বিদেশি নববধূকে এক নজর দেখতে প্রতিদিনই উৎসুক মানুষের ভিড় জমছে এলাকায়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad