টেকনাফে কর্মকর্তা-সুধীজনের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৬:৪৭ বিকাল
  • ৮২৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টেকনাফে কর্মকর্তা-সুধীজনের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।

বুধবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও এস. এম. অনীক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল-আজাদ, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. শফিউল হাবিব ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফারুক হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুর হোসেন সিদ্দীকি, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রফিক উল্লাহ, ইসলামী আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি আব্দুল খালেক নিজামী এবং সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় টেকনাফ উপজেলার বিভিন্ন সমস্যা ও জনসেবার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রশাসনিক সেবার মানোন্নয়ন, নাগরিক ভোগান্তি নিরসন এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউএনও এস. এম. অনীক চৌধুরী বলেন, “আমি নতুন যোগদান করেছি। আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগছে। যেকোনো সমস্যায় মধ্যস্থতাকারী না পাঠিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আমি সাধ্যমতো দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “মতবিনিময় সভায় যেসব সমস্যার কথা উঠে এসেছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। টেকনাফের উন্নয়ন ও জনসেবায় সকলের সহযোগিতা কামনা করছি।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad