গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন; নীল প্যানেলের ভূমিধস জয়, সভাপতি–সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ভূমিধস বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে প্যানেলটি আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল পরিষদ বিপুল ব্যবধানে বিজয়ী হন। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া নীল প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন বিজয়ী হন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল ও মো. আবু বক্কর সিদ্দিকী।
অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে একমাত্র সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) বিজয়ী হয়েছেন। বাকি সব পদে জয় পেয়েছে নীল প্যানেল।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক