ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৭

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ৩০ মে ২০২৬, ০৪:০৮ দুপুর
  • ১০৭৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৭



ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে যমুনা সেতুর কাছাকাছি ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি হানিফ পরিবহনের বলে জানা গেছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বাসটি ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad