ঝড়ে থমকে ছিল ঢাকা-রাজশাহী মহাসড়ক, যৌথ অভিযানে কাটল যানজট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৪:৩৩ দুপুর
  • ১৮৫৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া অংশে প্রবল ঝড়ে প্রায় ২০টি গাছ ভেঙে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর পড়ে যান চলাচল ব্যাহত হয়। বুধবার সন্ধ্যায় হওয়া আকস্মিক ঝড়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও ডালপালা ভেঙে পড়লে সলঙ্গা থেকে বনপাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন ধরনের যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে।


খবর পেয়ে রাতেই উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা যৌথভাবে মহাসড়কে পড়ে থাকা গাছ অপসারণে কাজ করেন।


সারারাত ও বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে মহাসড়ক থেকে সব গাছ ও ডালপালা অপসারণ করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয় এবং দীর্ঘ যানজটও নিরসন হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়ের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় ২০টি গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। রাতভর ও সকালে গাছ অপসারণের পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad