ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, প্রতিবেশী দেশেও অনুভূত কম্পন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ১২:০৪ রাত
  • ১৩৪২১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিক তথ্য অনুযায়ী, -এর পুনাখা এলাকার কাছাকাছি প্রায় ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশ এবং -এর কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেক মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad