গরমে শ্রমজীবীদের পাশে মজিদ খাঁন, হাটিকুমরুলে ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে পলো টি-শার্ট বিতরণ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, ১২:০৭ রাত
  • ১২৬১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের স্বস্তির কথা বিবেচনা করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে ভ্যান ও অটোরিকশা শ্রমিকদের মাঝে পলো টি-শার্ট বিতরণ করা হয়েছে। হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. আব্দুল মজিদ খাঁনের পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“গন্তব্য উন্নয়ন ও অগ্রগতি, মজিদ ভাই এই পথচলায় আমাদের সহযাত্রী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রমজীবী মানুষের কর্মপরিবেশ কিছুটা স্বস্তিদায়ক করতে তাদের হাতে পলো টি-শার্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খাঁন, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাজী রেজাউল করিম সেলিম, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম হৃদয়, ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান শফি, দাদপুর জিয়ার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাশেদ, সলঙ্গা থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রদল নেতা আতিক হাসান, মাকামে মাহমুদ তন্ময়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় রাকিব হোসেন খাঁন বলেন, “সমাজের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আব্দুল মজিদ খাঁনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

টি-শার্ট পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের ভাষ্য, গরমের সময় এমন মানবিক সহায়তা শ্রমজীবী মানুষের জন্য স্বস্তির পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তাও পৌঁছে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ খাঁন দীর্ঘদিন ধরে এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি এলাকায় একজন সমাজসেবী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad