পবিত্র আশুরা পালিত হবে ২৬ জুন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ১১:৫৬ রাত
  • ৮৩৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার পর বুধবার থেকে নতুন মাস গণনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর ফলে আগামী ২৬ জুন দেশব্যাপী পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপরই সর্বসম্মতভাবে বুধবার থেকে মহররম মাস গণনা শুরুর ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ধর্মীয় ও ইসলামিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুন পবিত্র আশুরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হবে বলে জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad