ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা: ছাগলনাইয়ায় বিক্ষোভ, যুবক আটক

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৭:২৭ বিকাল
  • ৫৩৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৃজন দাস নামে এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে অভিযুক্ত যুবক ফেসবুক লাইভে এসে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে। তবে এরই মধ্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মানববন্ধনে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad