ভূমিদস্যুতা ও প্রতারণার অভিযোগে রাহাতের বিরুদ্ধে ফুঁসে উঠল এলাকাবাসী

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০৫:১০ বিকাল
  • ৬৬২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আব্দুল হান্নান রাহাত ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর সস্তাপুর এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোহাম্মদ নজুম উদ্দিন, মনজুর আলম মঞ্জু, রানা, মোহাম্মদ রহিম উদ্দিন, সালমা বেগম ও রেহেনা আক্তার।

বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আব্দুল হান্নান রাহাত ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার সহযোগী শমসের আলী, মামুন, শাওন, রোকেয়া ও নাসিমাকে নিয়ে তিনি নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অভিযুক্তদের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ তোলা হয়।

এ সময় বক্তারা আরও দাবি করেন, রাহাত শুধু এলাকাবাসীর সঙ্গেই নয়, নিজের পরিবারের সদস্যদের সঙ্গেও প্রতারণা করেছেন। কৌশলে পারিবারিক সম্পত্তি ও নগদ অর্থ আত্মসাৎ করে বাবা, চাচা ও বড় ভাইকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রাহাতের পিতা মোহাম্মদ নজুম উদ্দিন বলেন, “আমার ছেলে আমাকে মারধর করে জমি ও নগদ অর্থ দখল করেছে। আমি নিজের বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারি না। ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করতেও বাধা দেয়। আমি সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক সম্পত্তির ন্যায্য অংশ থেকেও তার বড় ছেলেকে বঞ্চিত করা হয়েছে। এ অবস্থায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং রাহাত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad