৯৬ দিনে হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ, মৃত্যু ৬৬৬

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৫:০৫ বিকাল
  • ৫৪৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ৯৬ দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। একই সময়ে এ রোগে ও উপসর্গজনিত কারণে ৬৬৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯ জন এবং পরীক্ষায় নিশ্চিতভাবে ১৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে একদিনে মোট নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ জনে।

পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯০৪ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৭৭ জনে।

এ সময়ে মোট ৬৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি ৫৭৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে সর্বাধিক ৪২৭ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৮৪ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত তিন মাসে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৭৪ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৫০৩ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে মোট ২৯৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ৫৭ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৭৫ জন, চট্টগ্রামে ৫৮ জন, বরিশালে ৫৭ জন, ময়মনসিংহে ৫৫ জন, খুলনায় ২৭ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad