৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, বাড়ছে শিশুস্বাস্থ্যের সেবা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ৪৯৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের শিশুস্বাস্থ্যসেবাকে আরও বিস্তৃত ও আধুনিক করতে আগামী ছয় মাসের মধ্যে পাঁচটি ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালগুলো খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে। এর মধ্যে বরিশাল ও খুলনার হাসপাতাল দুটি আগামী আগস্টের শুরুতেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসপাতালগুলোতে আধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহের দরপত্র কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী জুলাইয়ের মধ্যে সরবরাহ করা হবে। এর মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত শিশু চিকিৎসাসেবা সম্প্রসারণে এই হাসপাতালগুলো চালু করা হচ্ছে। প্রতিটি হাসপাতালে আইসিইউ সুবিধা থাকবে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

জানা গেছে, হাসপাতালগুলোর পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটিতে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবলের প্রয়োজন হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১০ মে প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট হাসপাতালগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়।

বরিশাল শিশু হাসপাতাল আগামী ১ আগস্ট উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইভাবে খুলনা ও কুমিল্লার হাসপাতালগুলোও দ্রুত চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর রংপুর শিশু হাসপাতালও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী শিশু হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে প্রাথমিকভাবে বহির্বিভাগ (আউটডোর) সেবা দিয়ে কার্যক্রম শুরু করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা বলছেন, এসব হাসপাতাল চালু হলে রাজধানীকেন্দ্রিক শিশু চিকিৎসার চাপ কমবে এবং বিভাগীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে। ফলে দেশের লাখো শিশুর চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও মানসম্মত




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad