দেশের আটটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।
পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় খোলা জায়গায় অবস্থান না করা, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া নৌযাত্রা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক