গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র নিরাপদ নয়: বরিশালে সরোয়ার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ বিকাল
  • ১৪১৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেছেন, অবাধ তথ্যপ্রবাহ ও স্বাধীন গণমাধ্যম একটি শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হলে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বরিশাল প্রেসক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসনের পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, "গণমাধ্যম যখন নির্ভয়ে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারবে, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে পারবে এবং দুর্নীতি-অনিয়মের খবর ভয়মুক্তভাবে প্রকাশ করতে পারবে, তখনই গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় হবে।"

বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান।

এছাড়াও বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি এএইচএম তসলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad