বন্যার্ত এক হাজার পরিবারের পাশে আল-জামিয়া পটিয়া মাদরাসা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, ১০:১৪ রাত
  • ১৪০০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রামের বন্যাকবলিত পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসা। প্রতিষ্ঠানের উদ্যোগে গত রোববার ও সোমবার দুই দিনে এক হাজার বন্যাদুর্গত পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদী হাফিযাহুল্লাহর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের একটি দল দুর্গত বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এ সময় মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, মাওলানা হাফেজ মাসুম, মুফতি মনসুর সিদ্দিক, সলিমুদ্দিন মাহদী কাসেমী, আনিসুল হক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ত্বকী, মাওলানা সুহাইল কাসেমীসহ আল-জামিয়ার শিক্ষক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে মুফতি একরাম হোসেন ওদুদী বলেন, “এটি কোনো অনুদান নয়; দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা সাধ্যমতো বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মহান আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন।”

তিনি বলেন, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ইতিহাস শুধু দ্বীনি শিক্ষা ও ইলমের খেদমতেই সীমাবদ্ধ নয়; মানবতার সেবায়ও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ২০২৪ সালের ভয়াবহ বন্যা এবং জাতীয় সংকটের বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারের খাদ্য সহায়তা কার্যক্রমও সেই ধারাবাহিকতারই অংশ।

মুফতি একরাম হোসেন ওদুদী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, “যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।” তিনি বলেন, এই নববী আদর্শ থেকেই আল-জামিয়া বিশ্বাস করে—মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত মানবিক উদ্যোগই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বন্যাকবলিত মানুষের জন্য তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad