বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন অভি মঈনুদ্দীন

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ রাত
  • ৬০৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভি মঈনুদ্দীন এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। এর আগে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননা পেলেও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অতিথি হিসেবে এটিই তার প্রথম সম্মাননা।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং ‘আলী রূপা ফাউন্ডেশন’-এর প্রধান পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে ‘মা পদক’ ও ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হচ্ছে। গত ১৭ জুলাই অনুষ্ঠিত ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদার ‘শিক্ষাগুরু সম্মাননা-২০২৬’ লাভ করেন।

এ উপলক্ষে গত ২৬ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্বনাথ তালুকদারকে সংবর্ধনা দেয় স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত অভি মঈনুদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণের পর অভি মঈনুদ্দীন বলেন, “এর আগে সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আমি বহু সম্মাননায় ভূষিত হয়েছি। এবারই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন অতিথি হিসেবে এই সম্মাননা পেলাম। বিষয়টি আমাকে ভীষণ গর্বিত ও আনন্দিত করেছে। স্কুলের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত স্যারসহ সব শিক্ষক এবং বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার জীবন চলার পথে আজকের দিনটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad