অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়’— রাজকীয় লুকে মুগ্ধ করলেন অপু বিশ্বাস

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, ০৩:০৬ দুপুর
  • ২৮৮০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও নতুন লুক ও নান্দনিক উপস্থাপনায় ভক্ত-অনুরাগীদের নজর কাড়লেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের ফেসবুকে একগুচ্ছ রাজকীয় সাজের ছবি প্রকাশ করে প্রশংসায় ভাসছেন।

প্রকাশিত ছবিগুলোতে সোনালি রঙের মেটালিক শাড়ি ও ঐতিহ্যবাহী অলংকারে অপু বিশ্বাসকে দেখা যায় অনন্য এক আভিজাত্যপূর্ণ রূপে। তার এই নতুন সাজে যেন ফুটে উঠেছে রাজকীয় সৌন্দর্যের ছাপ।

ছবির ক্যাপশনে নিজের লুকের নেপথ্যের কারিগর স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। তিনি লেখেন, ‘আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।’

নিজের এই ভিন্নধর্মী রূপ নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপু বিশ্বাস আরও লেখেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।’

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ব্যাপক সাড়া মিলেছে। তার অভিব্যক্তি, আভিজাত্যপূর্ণ উপস্থিতি এবং নান্দনিক সাজের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকেই অপু বিশ্বাসের রুচি, সৌন্দর্য ও গ্ল্যামারাস উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad