শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তবে তানজিন তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
যে কারণে সদস্যপদ স্থগিত
সংগঠনের চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি তিনি।
পরে বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে বিষয়টি অবহিত করেছে সংগঠনটি।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স