ভারতের দিকে ধেয়ে যাচ্ছে 'ঘূর্ণিঝড়' দিতওয়াহ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫২ দুপুর
  • ২৬৫০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দিতওয়াহ ৩০ নভেম্বর ভোরে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে তামিলনাড়ুর একাধিক জেলায় মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

ঝড়ের প্রভাবে ২৯ থেকে ৩০ নভেম্বর রাজ্যের দক্ষিণ এবং কাবেরি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

কর্তৃপক্ষ বলছে, বৃষ্টিপাতের ফলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা এবং বন্যা দেখা দিতে পারে, বিশেষ করে শহরাঞ্চলে।

অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কারণে আইএমডি কুড্ডালোর, মায়িলাদুথুরাই, ভিল্লুপুরম, চেঙ্গালপাত্তু এবং পুদুচেরিতে লাল সতর্কতা জারি করেছে।

আবহাওয়া বিভাগ বলছে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং রায়ালসীমায় শনিবার মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ুর দক্ষিণ এবং বদ্বীপ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে সঙ্গে, রাজ্য কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত হচ্ছে আশ্রয়কেন্দ্র। আরএ





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad