এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ১২:১২ দুপুর
  • ৫০১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডগুলোর যৌথ ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া যে শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

এসএমএসে যেভাবে ফল জানা যাবে

মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে। যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এসএমএসে লিখতে হবে— SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে কোনো ফলাফল পাওয়া যাবে না।

খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ

প্রকাশিত ফলে অসন্তুষ্ট হলে শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ ফল প্রকাশ করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad