হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২২৮

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ৭৮০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৩১ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৯৭ শিশু। পাশাপাশি ১ হাজার ২৬ জনকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮২৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৯৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪০৪ জনের। এ সময়ে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হচ্ছে। পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় শিশুদের মধ্যে হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও নজরদারি কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad