হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে: ট্রাম্প

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৬, ০১:৩১ দুপুর
  • ১৫৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চার মাসেই মাইন অপসারণের কাজ শেষ করার দাবি মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পেতে রাখা সব জলমাইন সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন নৌবাহিনী স্যাটেলাইট ও স্পেস ফোর্সের সহায়তায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি সম্পূর্ণ মাইনমুক্ত করেছে।

মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আবার মাইন পাতা হলে তা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী প্রতিরক্ষা বাহিনীর স্যাটেলাইট ও স্পেস ফোর্সের সহযোগিতায় হরমুজ প্রণালির প্রতিটি অংশ তল্লাশি চালিয়েছে। ভবিষ্যতে সেখানে নতুন করে মাইন পাতা ঠেকাতে কোনো যুদ্ধজাহাজ বা নৌযান পাঠানো হলে সেটি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ছয় মাসের কাজ শেষ চার মাসে

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

অবরোধ কার্যকর রাখতে হরমুজ প্রণালিতে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এক ডজনের বেশি জলমাইন পেতে রাখে বলে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরিস্থিতির মধ্যে গত মার্চের মাঝামাঝি হরমুজ প্রণালি মাইনমুক্ত করার ঘোষণা দেন ট্রাম্প। পরে এপ্রিলের মাঝামাঝি মাইন অপসারণের জন্য ‘লিটোরাল কমব্যাট শিপ’ নামে বিশেষ ধরনের জাহাজ সেখানে মোতায়েন করে মার্কিন বাহিনী।

মাইন অপসারণের কাজ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিকে পুরোপুরি মাইনমুক্ত করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের প্রায় চার মাসের মধ্যেই সেই কাজ শেষ করার দাবি করলেন ট্রাম্প।

একই সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad