যুদ্ধ চলাকালে নির্বাচন ইউক্রেনকে বিভক্ত করতে পারে: জেলেনস্কি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৬১৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলমান অবস্থায় ইউক্রেনে নির্বাচন আয়োজন করা হলে দেশটি বিভক্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, যুদ্ধের মধ্যে নির্বাচন আয়োজন ইউক্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় নির্বাচন আয়োজন করা হলে তা ইউক্রেনের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে নির্বাচনকে তিনি দেশের জন্য ‘সুনামির’ সঙ্গে তুলনা করেন, যা সমাজকে বিভক্ত করে দিতে পারে।

তিনি বলেন, ইউক্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইলে যুদ্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের পথে এগোনো যেতে পারে।

২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এই আইনের আওতায় দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে। যুদ্ধকালীন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সেনাসদস্যদের ভোটাধিকার, বিদেশে অবস্থানরত লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীর ভোটদান, রুশ-অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের অংশগ্রহণ এবং রুশ অপপ্রচারের আশঙ্কাসহ নানা জটিলতা রয়েছে।

সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ নির্বাচন আয়োজনের সম্ভাব্য উপায় খুঁজে বের করার আহ্বান জানান। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা দেননি। তার এই অবস্থানের সমালোচনা করে জেলেনস্কি বলেন, ফেদোরভ ‘ভুল পথে’ এগোচ্ছেন অথবা তাকে সে পথে পরিচালিত করা হচ্ছে।

একটি জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৫ শতাংশ ইউক্রেনীয় যুদ্ধ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

এদিকে ইউক্রেনের বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। চলমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে নির্বাচন আয়োজনের বিতর্ককে দেশের ঐক্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনীয় সমাজ ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করা উচিত নয়। যুদ্ধের এই পরিস্থিতিতে দেশকে আরও বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার দেশটির বিভিন্ন আন্তর্জাতিক মিত্র ও নেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়েও মিত্রদেশগুলোর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad