সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থী পেল সংবর্ধনা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০২:২৮ দুপুর
  • ৫৭৫১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নীলফামারীর সৈয়দপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে শনিবার সকালে শহরের বন্ধন কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সেকেন্দার আলী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সোসের প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু। এ সময় সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।

আলোচনা পর্ব শেষে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করা এবং তাদের ব্যক্তিগত দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad