ডামের ডিআইসি প্রকল্পের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ৭৪৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা আহ্ছানিয়া মিশনের (ডাম) এডুকেশন অ্যান্ড টিভিইটি সেক্টরের ড্রপ-ইন সেন্টার অ্যান্ড নাইট শেল্টার (ডিআইসি) প্রকল্পের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে ডামের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের জীবনের সংগ্রাম, সাফল্য ও পরিবর্তনের গল্প তুলে ধরেন। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন তাঁরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডামের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান। তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে ঢাকা আহ্ছানিয়া মিশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তনকে এসব উদ্যোগের অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

পরে ডিআইসি অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন নিয়ে উপস্থাপনা করেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান। এতে প্রকল্পের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে যে পরিবর্তন এসেছে, তা তুলে ধরা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য। তাঁরা নিজেদের জীবনের নানা প্রতিকূলতা, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাছ থেকে পাওয়া শিক্ষা ও সহায়তা এবং বর্তমানে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে সংগ্রাম থেকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার নানা অনুপ্রেরণামূলক গল্প উঠে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ডিআইজি হুমায়ুন কবির। তিনি বলেন, পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাজ প্রশংসনীয়। এসব শিশুর ক্ষেত্রে জন্মনিবন্ধন একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পরিচয়হীন পথশিশুদের জন্মনিবন্ধনের জটিলতা নিরসনে তিনি সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডামের সহসভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান, সহসভাপতি (অর্থ ও প্রশাসন) ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, সহসভাপতি (প্রতিষ্ঠান) অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ এবং হেল্পএইজ ইন্টারন্যাশনালের রিজিওনাল অ্যাডভাইজর বেভিল থাভারাসা।

সভাপতির বক্তব্যে ডামের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের পুনর্মিলনী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

পুনর্মিলনীতে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad