হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষা পরিদর্শনে বিশিষ্ট গবেষক ডা. এম এম মাজেদ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ বিকাল
  • ৩৪৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কালুশাহ ফকিরহাটে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষা পরিদর্শন করেছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক, জাতীয় দৈনিক পত্রিকাগুলোর নিয়মিত কলাম লেখক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মেহেরী।
পরিদর্শনকালে ডা. এম এম মাজেদ পরীক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হওয়ার জন্য উৎসাহিত করেন।
এ সময় ডা. এম এম মাজেদ বলেন, “শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা জরুরি। নিয়মিত পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মেহেরী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদানের পাশাপাশি ধারাবাহিক পরীক্ষা ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্ঞান, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা কার্যক্রম দেখে ডা. এম এম মাজেদ সন্তোষ প্রকাশ করেন।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad