নেপালের ভয়াবহ বন্যা-হিমবাহধসে প্রাণহানিতে জামায়াতের শোক

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ বিকাল
  • ৭২৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবইয়ে স্বাক্ষরের পর মিয়া গোলাম পরওয়ার ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে নেপালের রাষ্ট্রদূত সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও এতে প্রাণহানির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। একই সঙ্গে দুর্যোগের শুরু থেকেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করায় তিনি কৃতজ্ঞতা জানান।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকেও নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও জামায়াতে ইসলামী তাদের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে ভয়াবহ এই বিপর্যয় মোকাবিলায় নেওয়া প্রয়োজনীয় সব মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সংকট ও কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে বিদ্যমান, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad