তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমান ও জনবান্ধব: ভারতীয় হাইকমিশনার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ রাত
  • ২৭৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ ও ‘জনবান্ধব’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, সফরের বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব এখতিয়ার। তিনি বলেন, ‘তারেক একজন অত্যন্ত বুদ্ধিমান ও জনবান্ধব মানুষ। ভারত ও বাংলাদেশ উভয় দেশই জনমুখী নীতিতে বিশ্বাস করে। ফলে এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক ফল আসবে।’

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। এ ঘটনায় ভারত জানিয়েছিল, ওই অনুষ্ঠানের সঙ্গে দিল্লির কোনো সংশ্লিষ্টতা ছিল না; এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হয়েছিল।

এদিকে বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার পক্ষ থেকে তাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad