স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিন দিয়ে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, সদর উপজেলার আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, ঘটনাগুলোর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স