বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমাটিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করা, গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।
মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য ও থানা আমির মশিউর রহমান, থানা সেক্রেটারি আনিসুর রহমান, থানা অফিস সম্পাদক আব্দুল হাদী, কর্মপরিষদ সদস্য মো. সুলাইমান, মাওলানা সিরাজুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, যুবনেতা সালাউদ্দিন ও ফরহাদ আলমসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
মিছিলটি লালমাটিয়া আড়ংয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালমাটিয়া মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন নেতারা।

প্রথম দর্পণ,ডেস্ক